২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু’র প্রতিষেধক উদ্ভাবন

মার্কিন বিজ্ঞানীরা মারাত্মক রোগ বার্ডফ্লু এইচ৫এন১ স্টেইনের প্রতিষেধক উদ্ভাবন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আটলান্টা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 01:19 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

এ প্রতিষেধকটি প্রথমে ইঁদুরে প্রয়োগ করা হয়।

আটলান্টার ‘সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের’একজন ডাঃ সুর্যপ্রকাশ সামভারা বলেন, প্রচলিত প্রতিষেধকগুলোর তুলনায় এ প্রতিষেধক অনেক বেশি কার্যকর এবং সঠিক প্রয়োগে বার্ড ফ্লু’র ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে।

রোগ প্রতিরোধের জন্য আর কোনো প্রতিষেধক ব্যবহারের প্রয়োজন নেই সম্প্রতি ফ্লু’তে আক্রান্ত এক রোগীর রিপোর্ট থেকে অর্থাৎ ফ্লু-রোগের হাত থেকে রক্ষা পেতে এ প্রতিষেধকই যথেষ্ট। 

ডাঃ সামভারা বলেন, উদ্ভাবিত প্রতিষেধকটি হাসপাতালগুলোতে দ্রুত  সরবরাহ করা হবে।

বার্ড ফ্লু প্রবণ এশিয়ার বেশ ক’টি দেশে ২০০৩ থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮৩ জন মারা গেছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থা  এইচ৫এন১ স্টেইনের ভাইরাস যেন পরবর্তী প্রজন্ম কে হুমকির মুখে ঠেলে না দেয় সে জন্য খুব দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছে।