২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচন চালিয়ে যাবার ইচ্ছা ব্যক্ত করলেন রাজা জ্ঞানেন্দ্র

নেপালের সংসদ ভেঙ্গে দেয়ার এক বছর পূর্তিতে রাজা জ্ঞানেন্দ্রে আগামী সপ্তাহে পূর্ব নির্ধারিত স্থানীয় নির্বাচন প্রক্রিয়া চালিয়ে যাবার ইচ্ছা ব্যক্ত করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কাঠমন্ডু

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 12:03 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বছরপূর্তির দিনটিতে মাওবাদিদের হামলায় অন্তত: ২০ ব্যক্তি নিহত হন।

জাতির উদ্দেশ্যে ২০ মিনিটের টেলিভিশন ভাষণে রাজা জ্ঞানেন্দ্র আগামী সপ্তাহে স্থানীয় নির্বাচন এগিয়ে নেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি এই প্রক্রিয়াকে তার ভাষায় ‘গণতন্ত্রের পথে রোড ম্যাপ’ হিসেবে অভিহিত করেন। আগামী বছর এপ্রিলে সংসদ নির্বাচন অনুষ্ঠানে এ নির্বাচন সাহায্য করবে বলে তিনি মনে করেন।

গত বছর ক্ষমতা দখলের পর তার ভাষণটি রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এমনও আশঙ্কা করা হচ্ছে যে, তাঁর এ ভাষণ আরো গোলযোগ তৈরী করবে।

ব্যাপক পুলিশি বাধার মুখে পড়লেও রাজনৈতিক দলগুলো তাদের বিক্ষোভ চালিয়ে যাবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

নির্বাচনবিরোধী, দুর্নীতিবাজ এবং মাওবাদি গেরিলাদের তৎপরতা রুখতে ব্যর্থ এই অযুহাত দেখিয়ে গত বছরের ১ ফেব্রুয়ারি রাজা জ্ঞানেন্দ্র সংসদ ভেঙ্গে দিয়ে ক্ষমতা দখল করেন।

ক্ষমতা দখলের পর রাজা জরুরী অবস্থা জারি করেন এবং সকল টেলিযোগাযোগ বন্ধ করে দেন।

এদিকে রাজনীতিক দল ও ছাত্ররা রাজার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন এখনও অব্যাহত রেখেছে। গত ১০ দিন আগে এক মিছিল চলাকালে বিক্ষোভকারি ও পুলিশের মধ্যে কাঠমুন্ডুর ঐতিহাসিক এক এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল।