২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের পূণর্গঠনে ১০.৫ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি

আফগানিস্তান পূণর্গঠনে ১০.৫ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ৭০ টি দাতাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 01:14 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

দাতাগোষ্ঠী আহূত দুদিনব্যাপী এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হলো।  আফগান অর্থমন্ত্রী আনোয়ারুল্লাহ আহদি  তহবিল গঠনের প্রক্রিয়াটিকে স্বাগত জানিয়ে বলেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান পূণর্গঠনে এই তহবিল ব্যাপক প্রভাব ফেলবে। 

এর আগে আফগানিস্তানকে সদ্যপ্রতিশ্রুত সাহায্যের ২০ শতাংশ দেয়ার কথা ছিল।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী কিম হাওয়েলস বলেন, বিশ্ব সমাজ যে এখন আফগানিস্তানকে প্রাধান্য দিচ্ছে এ ঘোষণা তারই ইঙ্গিত বহন করে।

 বৈঠকে কাবুল ও দাতাগোষ্ঠীর সাথে তালেবানদের পুনরুত্থান ও মাদক চোরাচালান বন্ধে পাঁচ বছরের একটি চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিটিতে নিরাপত্তা ও সুশাসন, আইন ও মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়।