২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত আমেরিকান মহিলা নাট্যকার ওয়েন্ডি ওয়াসারস্টেইনের মৃত্যু

পুলিৎজার পুরস্কারপ্রাপ্তআমেরিকান মহিলা নাট্যকার ওয়েন্ডি ওয়াসারস্টেইন (৫৫) ৩০ জানুয়ারি নিউইয়র্কে মেমোরিয়াল স্লোয়ান-কেটারিং ক্যান্সার সেন্টারে মৃত্যুবরণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 01:59 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ওয়েন্ডি কয়েকমাস যাবৎ জটিল লিমফোমা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ডিসেম্বর মাসে তার অবস্থার অবনতি ঘটলে তাকে নিউইয়র্ক ক্যান্সার সেন্টারে ভর্তি করা হয়।

নাট্যকার হিসেবে তিনি ছিলেন একজন প্রগতিশীল নারীবাদী ও সমাজ সচেতন নাগরিক।

ব্রুকলিনে জন্মগ্রহণকারিনী এই নাট্যকার নিউইয়র্কে বেড়ে ওঠেন। নিউইয়র্ক সিটি কলেজ থেকে ক্রিয়েটিভ রাইটিংয়ের উপর লেখাপড়া করে ১৯৭৬ সালে তিনি ইয়েল স্কুল অব ড্রামা থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

বর্তমান আমেরিকার সেরা নাট্যকারদের একজন হিসেবে ‘দি হেইডি ক্রনিকলস’ নাটকের জন্য তিনি ১৯৮৯ সালে পুলিৎজার ও টনি এ্যাওয়ার্ড লাভ করেন।

১৯৯৭ সালে প্রকাশিত ‘এ্যান আমেরিকান ডটার’ নাটকটি তার সবচেয়ে    আলোচিত সৃষ্টি। তার অন্যান্য সৃষ্টিকর্মের মধ্যে রয়েছে ‘দি সিস্টারস রোজেনসিউইগ’ (নাটক), ‘ব্যাচেলরস গার্লস’ ও ‘শিক্সা গডেস’ নামক দুইটি রচনা সংগ্রহ এবং ‘পামেলাস ফার্স্ট মিউজিক্যাল’ নামক শিশুতোষ গ্রন্থ।

আগামী মে মাসে তার প্রথম উপন্যাস ‘এ্যলিমেন্টস অব স্টাইল’ প্রকাশ হবার কথা ছিল।

১৯৯৯ সালে ওয়াসারস্টেইন তারই সৃষ্ট একটি নারী চরিত্রের অনুসরণে একটি কন্যা সন্তান জন্ম দিয়ে এককভাবে মা হন (সিঙ্গেল মাদার)। লুসি জেন নামক এই মেয়েটির বর্তমান বয়স ছয় বছর।