২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন গোমাংসে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়

চিকিৎসা বিশেষজ্ঞরা বলেছেন, প্রচুর পরিমানে গরু, ছাগল, শুকর এবং ভোড়ার মাংস গ্রহণকারীদের ক্ষেত্রে অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 01:53 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ডান হিউম্যান নিউট্রিশান ইউনিট এবং ওপেন ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি তাদের এক গবেষণায় মাংসভোজী এবং নিরামিষভোজীদের কোষের মধ্যে তুলনা করে এই তথ্য আবিস্কার করেন।

তাদের গবেষণায় দেখতে পেয়েছেন, যারা বেশি পরিমাপে মাংস খাবার হিসেবে গ্রহণ করে, তাদের শরীরের ডিএনএ ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা অনেক বেশি থাকে।

প্রতি বছর পশ্চিমা দেশগুলোতে অন্ত্রের ক্যান্সারে ১৭,০০০ লোক মারা যায়।

বিভিন্ন ধরনের খাদ্যাভাসে অভ্যস্ত কিছু স্বাস্থ্যবান মানুষের মলাশয়ের আচ্ছাদন থেকে কোষ কেটে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা দলটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

মেডিকেল রিসার্চ কাউন্সিলের অধ্যাপক কলিন ব্ল্যাকমোর এক গবেষণায় বলেছেন, পশ্চিমা দেশগুলোতে ক্যান্সারের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হলো অন্ত্রের ক্যান্সার এবং প্রতি বছর পৃথিবীব্যাপী প্রায় দশ লাখ এই রোগের ঘটনা ঘটে।

যুক্তরাজ্যের অন্ত্রের ক্যান্সার বিশেষজ্ঞ-উপদেষ্টা এ্যান এন্ডারসন বলেন, নতুন এই তথ্য শুধু অন্ত্রের ক্যান্সারের ঝুঁকির কথাই প্রমান করেনা বরং আমাদেরকে সচেতন করে তোলে মাংসের সাথে আমরা আসলে কি খাচ্ছি - সে ব্যাপারে। আমাদের উচিৎ বেশি আঁশযুক্ত খাবার গ্রহণ করা কেননা কম আঁশযুক্ত খাবারে অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি।