এসেক্সে সড়ক দূর্ঘটনায় ৪ শিশুর মৃত্যু
এসেক্সের তিলবুরী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
এসেক্সে এ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, একটি ফোর্ড ফিসটা ও একটি ভক্সহল কসরার মুখোমুখি সংঘর্ষে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
তিলবুরা থেকে উত্তর দিকে চাদওয়েল সেইন্টমেরী যাওয়ার পথে সেইন্ট ক্লড রোডে এই দুর্ঘটনা ঘটে।
ভক্সহল করসার ৫০ বছর বয়সী দম্পতি কাকতলীয়ভাবে সম্পূর্ন সুস্থ রয়েছেন।
