ব্যাংককে সিরিজ বোমা হামলা, নিহত ২
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রোববার এক ঘণ্টার মধ্যে ছয়টি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে দুই জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার কারণে ইংরেজি নতুন বর্ষ বরণের সব অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
বোমা হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে বোমাগুলোর ধ্বংস ক্ষমতা ছিল কম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথম বোমাটি ফাটে একটি শপিং মলের সামনে দাঁড়ানো একটি বাসে। তাতে আহত হন ১৩ জন। একটি পুলিশ বুথের কাছে দ্বিতীয় বোমার বিস্ফোরণে আহত হন দুই জন। তৃতীয় বোমার বিস্ফোরণ ঘটে অপর একটি মার্কেটে। তাতে এক শিশুসহ পাঁচ জন আহত হন। এছাড়া আরো দুইটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।
