২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের ফাঁসিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সাদ্দামের বিচার হওয়ায় ইরাকে যে সহিংসতার অবসান হচ্ছে তা নয়। তবে গণতন্ত্র, স্বশাসন ও দেশরক্ষার ক্ষেত্রে ইরাকিদের জন্য এটি একটি গুরুত্বপূর্ন মাইলফলক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Dec 2006, 10:52 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়

ফ্রান্স তার ইওরোপীয় অংশীদার দেশগুলোর মতোই বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড রদ করার পক্ষে। সেই আলোকেই সাদ্দাম হোসেনের ফাঁসি দেওয়ার ঘটনাটিকে দেখছে ফ্রান্স। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ইরাকি জনগণ ও সার্বভৌম কর্তৃপক্ষের। ফ্রান্স সব ইরাকির প্রতি জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহবান জানাচ্ছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডাওনার

ইরাকের জনগণ জানেন, তাদের নিষ্ঠুর একনায়ক শাসন করার জন্য আর ফিরে আসবেন না। যদিও শাসনামলে ব্যক্তিগত ক্ষয়ক্ষতির জন্য অনেক ইরাকিরই দুঃখের এখানেই সমাপ্তি ঘটছে না।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট বেকেট

ইরাকের আদালতেই সাদ্দাম হোসেনের বিচার হয়েছে-এ ব্যাপারটিকে আমি স্বাগত জানাচ্ছি। অনেকগুলোর মধ্যে অন্তত কয়েকটি মারাত্মক অপরাধের জন্য তাকে শেষপর্যন্ত মূল্য দিতে হল।

রিচার্ড ডিকার, হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক

ইরাক সরকার তাদের ‘সবচেয়ে ভয়াবহ অপরাধীর’ যে ভাবে বিচার করল তাতেই ফুটে উঠেছে মানবাধিকার রক্ষার প্রতি তাদের অঙ্গিকারের নমুনা। ব্যাপক অনিয়ম ও ত্রুটিপূর্ন এই দুজাইল হত্যা মামলাটিকেই একদিন দাঁড়াতে হবে ইতিহাসের কাঠগড়ায়।

ল্যারি কক্স, নির্বাহী পরিচালক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্র

তড়িঘড়ি করে সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকর করা কিছুতেই ঠিক হয়নি। এর অর্থ তার শাসনামলে যারা অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছিলেন তারা বিচার পেলেন না। তাদের ওপর অপরাধের শাস্তি দেখার অধিকার থেকে তারা বঞ্চিত হলেন।

চার্লস লিপসন, শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক

দুঃখজনক হলেও বলছি, ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই ফাঁসি কোন কাজে আসবে না। ইরাকে আন্তবিরোধ এখন খুবই গভীরে। আমরা এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছি। সাদ্দামের ফাঁসি দেওয়া এর কোন সমাধান নয়।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়

সাদ্দামকে ফাঁসি দিলে ইরাকে শান্তি আসবে বলে ব্রাজিল বিশ্বাস করে না।