২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দাম হত্যার বদলা নিন: বাথ পার্টি

সাদ্দাম হত্যার বদলা নিতে ইরাকি জনগণের প্রতি আহ্বান জানিয়েছে তার দল বাথ পার্টি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Dec 2006, 10:38 AM

Updated : 26 Apr 2022, 04:12 PM

শনিবার ওয়েব সাইটে পাঠানো দলের এক বিবৃতিতে দখলদার যুক্তরাষ্ট্র ও শিয়াপ্রধান দেশ ইরানের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়,“আজ আপনাদের সেই সুমহান দিন। কোনও অনুকম্পা ছাড়াই আমেরিকান ও ইরানি শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ুন।”

ডব্লিউডব্লিউডব্লিউ ডট আলবসরা ডট নেটে পাঠানো বিবৃতিতে বলা হয়, “গৃহযুদ্ধে না জড়িয়ে আপনারা সাদ্দাম হোসেনের জন্য লড়াই শুরু করুন এবং নিজেদের মর্যাদা সমুন্নত রাখুন।”

তবে বিবৃতিটি কারা পাঠিয়েছে সে সম্পর্কে ওয়েব সাইটে কিছু বলা হয়নি।