২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পরাধীন’ মাটিতে বাবার দাফন চান না রাগাদ

সাদ্দাম হোসেনকে কোথায় সমাহিত করা হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সরকার চায় বাগদাদেই তাকে কবর দিতে, অন্যদিকে এলাকাবাসী চায় তিকরিতের নিজ গ্রাম আওজায় তার মরদেহ সমাহিত করা হোক। এদিকে সাদ্দামের মেয়ে রাগাদ চান বাবাকে ইয়েমেনে দাফন করতে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Dec 2006, 04:12 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

তিকরিতের গভর্নর মোহাম্মদ আল কিসি শনিবার বলেন, গোত্রের লোকজনের ইচ্ছা আওজায় যেন সাদ্দাম হোসেনের দাফন হয়। সাদ্দামের দুই ছেলে উদে ও কুশের কবরও সেখানে। এ জন্য তারা ইরাক সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে গভর্নর আল কিসি জানান।

এদিকে সালাদিন প্রদেশের গভর্নর জানিয়েছেন, বাগদাদে সাদ্দামের দাফন কাজে অংশ নিতে সরকার তাকে চিঠি দিয়েছে। চিঠিতে সাদ্দাম হোসেনের গোত্র প্রধানকেও নিয়ে আসার কথা বলা হয়েছে।

তবে আল কিসি এ ধরনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে তাদের ইচ্ছা বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

জর্ডানে অবস্থানরত সাদ্দাম হোসেনের বড় মেয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘পরাধীন’ ভূমিকে বাবাকে সমাহিত করতে চান না রাগাদ। তার ইচ্ছা ইয়েমেনে সাময়িকভাবে বাবাকে দাফন করবেন। পরে ইরাক মুক্ত হলে দেশে নিয়ে যাবেন বাবার কবর।