২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের কয়েকটি বিখ্যাত উক্তি

১৯৯১ সালের জানুয়ারিতে উপসাগরীয় যুদ্ধ শুরু হলে : “লাশের স্তুপ বাড়তে থাকলে কাফেররা পালাবে এবং পৃথিবীর শ্রেষ্ঠ লড়াইয়ের ময়দানে উড়তে থাকবে আল্লাহু আকবর খচিত পতাকা।”

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Dec 2006, 06:07 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

’৯১ এর ফেব্রুয়ারিতে : “আমরা প্রতিমুহুর্তে তাদেরকে (আমেরিকান) আনাচেকানাচে তাড়িয়ে বেড়াবো। ইস্পাতের সুউচ্চ কোন টাওয়ারও সত্যের আগুন থেকে তাদেরকে রক্ষা করতে পারবে না।”

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলা প্রসঙ্গে : “বিশ্বব্যাপী যে কাঁটা রোপন করেছে মার্কিন শাসকরা তার ঘায়েই এখন কাবু হচ্ছে দেশটি।”

মার্কিন হামলার মুখে ২০০২ সালের আগস্টে : “অন্ধকার পরাজিত হবে।”

“অশুভ শক্তি শোচনীয়ভাবে পরাজিত হবে। কফিনের পর কফিন বহন করতে হবে তাদের। যে উদ্দেশ্য নিয়ে তারা আসছে তা সঙ্গে নিয়েই ফিরতে হবে কিংবা খুঁড়তে হবে নিজেদের কবর।”

জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্দেশে, ১৯ সেপ্টেম্বর, ২০০২ : “আমি আপনাদের সামনে ঘোষণা করছি যে, ইরাকে পরমাণু, রাসায়নিক কিংবা জীবাণু অস্ত্র নেই।”

“মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যের তেলসম্পদ কবজা করার মাধ্যমে পর্যায়ক্রমে পুরো বিশ্বের তেল, রাজনীতি ও অর্থনীতির নিয়ন্ত্রণ নেওয়ার জন্যই ইরাককে ধ্বংস করতে চায়।”

মার্কিন হামলা আসন্ন হয়ে উঠলে ২০০৩-এর ১৭ জানুয়ারিতে: “বাগদাদ ও ইরাকের অন্য শহরগুলোর প্রান্তে এসে আত্মঘাতী হবে তারা... জীবন ও অধিকার, এবং যা কিছু পবিত্র তা রক্ষায় জেগে উঠবে পুরো ইরাকি জাতি।”

যুদ্ধের আশঙ্কা সত্ত্বেও ঘুমাতে সমস্যা হচ্ছে না উল্লেখ করে ২০০৩-এর ২০ জানুয়ারি: “শুনুন, আমার ঘুম আসতে খুব একটা সমস্যা হয় না...বালিশে মাথা রাখলেই আমার ঘুম চলে আসে। ঘুমের ওষুধের দরকার হয় না।”

২০ মার্চ ২০০৩, মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের প্রথম দিন : “অপরাধী লিটল বুশ মানবতার বিরুদ্ধে অপরাধ করল।”

২৪ মার্চ, ২০০৩ : “ইরাকের পবিত্র মাটিতে গ্যাঁড়াকলে আটকা পড়েছে শত্রুরা। এ মাটি রক্ষা করছে মহান ইরাকিরা ও এর সেনাবাহিনী।”

পলাতক অবস্থায়, ২০০৩ সালের জুলাইয়ে ওডিওটেপের মাধ্যমে ইরাকিদের উদ্দেশে : “ইরাকের বীর বাহিনীকে রক্ষা করুন। আগ্রাসী কাফের ও সহযোগীদের কোন তথ্য ও সাহায্য দেবেন না।”

“এখন সবকিছুইতো পরিষ্কার। আপনারা ইরাাকিরা এখন কাফেরদের জিজ্ঞেস করুন: যে অস্ত্র লুকিয়ে রাখার অজুহাতে তারা য্দ্ধু শুরু করল, আমাদের ওপর আগ্রাসন চালালো, সেই অস্ত্র এখন কোথায় গেলো?”

ডিসেম্বর ২০০৩, ধরা পড়ার পরমুহুর্তে : “আমার নাম সাদ্দাম হোসেন। আমি ইরাকের প্রেসিডেন্ট। আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই।”

দুজাইল মামলা-মার্চ ২০০৬ : সাদ্দাম বলেন, ১৯৮২ সালের জুলাইয়ে দুজাইলে সফরের সময় তাকে হত্যার চেষ্টা করা হয়। এরপর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেন। সাদ্দাম এরপর আদালতে প্রশ্ন রাখেন “তাহলে আমার অপরাধ কীভাবে হল।”

ফাঁসি হওয়ার কয়েকদিন আগে ইরাকিদের প্রতি লেখা চিঠিতে: “আমি ইরাকিদের জন্য নিজেকে উৎসর্গ করছি। আমি প্রশান্ত চিত্তে আল্লাহর কাছে সমর্পিত হতে চাই।”