২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের ফাঁসি জিহাদকে বেগবান করবে : তালেবান

পবিত্র ঈদুল আজহার দিনে সাদ্দাম হোসেনের ফাঁসি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করবে ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Dec 2006, 03:45 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

 বেগবান হবে জিহাদ। শনিবার এ মন্তব্য করেছেন আফগানিস্তানের শীর্ষ তালেবান নেতারা।

শীর্ষ তালেবান কমান্ডার ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ওবায়দুল্লাহ আকন্দ বলেন, ঈদের দিনে সাদ্দামকে ফাঁসি দেওয়ার মাধ্যমে মুসলমানদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে মার্কিনিরা।

তিনি বলেন, “সাদ্দামের মৃত্যু মুসলমানদের নৈতিকতা জাগ্রত করবে। ইরাকে জিহাদ বেগবান হবে এবং দখলদার বাহিনীর ওপর আক্রমণ শাণিত হবে। যুক্তরাষ্ট্রের প্রতি ঘৃণায় হাজার হাজার মানুষ এ লড়াইয়ে শামিল হবে।”

ওবায়দুল্লাহ বলেন, “বুশ-ব্লেয়ার মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড চালিয়ে যাচ্ছে। ইরাকে জালাল তালাবনি আর আফগানিস্তানে হামিদ কারজাইয়ের মতো দালালদের ক্ষমতায় বসিয়েছে তারা। কিন্তু সাদ্দাম খাঁটি মুসলমান বলেই তাকে ফাঁসি দেওয়া হয়েছে।”

সারা বিশ্বের মুসলিম জনতাকে জিহাদে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মুসলমানদের জন্য জিহাদে যোগ দেওয়া এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ চাইছেন, ইরাক আর আফগানিস্তান মার্কিনিদের জন্য আরেকটা ভিয়েতনাম হয়ে উঠুক। আল্লাহ চাইছেন, অল্পদিনের মধ্যেই ইরাক-আফগানিস্তানে দখলদার বাহিনী পরাজিত হোক।”