২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী বোমায় নিহত ১০

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় শুক্রবার অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হন ১১ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Dec 2006, 08:11 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

পুলিশ জানায়, বাগদাদের উত্তরে দিয়ালা প্রদেশের খালিস এলাকায় একটি শিয়া মসজিদের সামনে ওই হামলা হয়। হামলাকারীর লক্ষবস্তু ছিল জুমার নামাজ শেষে বেরিয়ে আসা মুসল্লিরা। ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়।

শহরটিতে শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়েরই বসবাস রয়েছে। সম্প্রতি সেখানে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটে।