২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে ২ বৌদ্ধ শিক্ষককে হত্যা

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে শুক্রবার দুই বৌদ্ধ শিক্ষককে হত্যা করা হয়েছে। এর দায়িত্ব কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, মুসলিম বিদ্রোহীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Dec 2006, 03:42 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

পুলিশ জানায়, মুসলমান প্রধান ইয়ালা প্রদেশের একটি গ্রামের স্কুল থেকে ফেরার পথে দুই শিক্ষককে হত্যা করা হয়। প্রথমে গুলি এবং তারপর তাদের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা কর্নেল পুমিপেচ বলেন, “এ ধরনের ঘটনার আশঙ্কা আমাদের ছিল। তাই শহরজুড়ে প্রস্তুতি নেওয়া হয়। বিভিন্ন শহরের প্রবেশ মুখে চৌকিও বসানো হয়। কিন্তু হামলাটি হয়েছে গ্রামে। যা আমাদের ধারণায় ছিল না।”

দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে মোট এক শ’ ১০টি স্কুলে হামলা হয়েছে এবং চলতি বছর এ পর্যন্ত ৭১ শিক্ষককে হত্যা করা হয়।