২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় সামরিক আইন জারির ঘোষণা

সোমালিয়ায় সামরিক আইন জারির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী আলি মোহাম্মদ গেদি। সোমালি প্রধানমন্ত্রী বলেছেন, নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় তিনমাসের জন্য সামরিক আইন জারি করা হবে দেশটিতে। ইসলামি মিলিশিয়াদের পরাস্ত করে বৃহষ্পতিবার রাজধানী মোগাদিসু দখলের পর তিনি একথা বলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Dec 2006, 01:45 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

মোগাদিসুর পতনের পর সোমালিয়া ও ইথিওপিয়ার যৌথবাহিনীর হাতে রাজধানীসহ দেশের বেশীরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় বৃহষ্পতিবার। ওই দিনই রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত মন্ডল শারি গ্রামে প্রধানমন্ত্রী গেদি সাংবাদিকদের জানান, শনিবার পার্লামেন্ট অধিবেশনে সামরিক শাসন জারির ঘোষণা দেওয়া হবে।

গেদি বলেন,“এতদিন ধরে দেশটিতে নানা ধরনের বিশৃঙ্খলা হয়েছে, এখন নিরাপত্তা রক্ষার জন্য বিশেষত বিচ্ছিন্ন মিলিশিয়াদের মোকাবেলায় শক্ত হাতের প্রয়োজন আমাদের ।”

সরকারের মুখপাত্র আবদিরাহমান দিনারি বলেন মিলিশিয়ারা পালিয়ে গেছে এবং সোমালিয়ার প্রায় ৯৫ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ এখন সরকারের হাতে।

প্রসঙ্গত গত জুন মাসে সরকারকে সরিয়ে ইসলামি কোর্টস কাউন্সিল (এসআইসিসি) রাজধানী দখল করে নেয়। যৌথবাহিনী ১০দিন ধরে যুদ্ধ করে বৃহস্পতিবার সরকারের দখল পুনঃপ্রতিষ্ঠা করে। যৌথবাহিনী শহরে ঢুকলে জনগন তাদের স্বাগত জানাতে রাস্তায় নেমে আসে।