পরিবার পরিজনকে বিদায় জানালেন সাদ্দাম
শত্রুর হাতে মৃত্যুবরণ করে ইরাকের জন্য নিজেকে উৎসর্গ করার ঘোষণা দেওয়ার পর এখন পরিবার পরিজনদের বিদায় জানাচ্ছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।
কারাবন্দি দুই সৎভাই ‘ওয়াতবান’ এবং ‘সাবাওয়ি’র সঙ্গে বৃহষ্পতিবার নিজ কারাকক্ষে বিদায়ী সাক্ষাৎ করেন সাদ্দাম। তিনি অত্যন্ত দৃঢ় মানসিক অবস্থায় আছেন এবং ‘শহাদাৎ বরণের’ প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার আইনজীবি।
এদিকে আপিল আদালতের রায় অনুযায়ী ৩০ দিনের মধ্যেই সাদ্দামের মৃত্যুদন্ড কার্যকর করা হবে কি না তা নিয়ে পরষ্পর বিরোধী কথা বলছেন ইরাকি ও মার্কিন কর্মকর্তারা।
