নৌকাডুবিতে ১৭ সোমালীয়র মৃত্যু, নিখোঁজ শতাধিক
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ১৭ সোমালীয়ের সলিল সমাধি হয়েছে। নিখোঁজ রয়েছে এক শ’ চল্লিশ জন। ইউএনএইচসিআর বৃহস্পতিবার এ খবর জানায়।
সংস্থাটি জানায়, বুধবার ওই নৌকাডুবি হয়। নৌকার আরোহী সবাই সোমালীয়। ইথিওপিয়া ও সরকার নিয়ন্ত্রিত যৌথবাহিনীর সঙ্গে ইসলামি কোর্ট কাউন্সিল বাহিনীর যুদ্ধের কারণে তারা দেশ ছাড়ছিল।
