২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বাস দুর্ঘটনায় নিহত ১৮

চীনে পৃথক দুটি বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Dec 2006, 02:57 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

দেশের দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশের পাহাড়ি এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে বলে শুক্রবার সংবাদ সংস্থা সিনহুয়া জানায়।

২১ জন যাত্রীসহ একটি মিনিবাস বৃহস্পতিবার কুজিং শহরের একটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে নির্মাণ শ্রমিকদের ওপর ও পরে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এক শিশু ও এক শ্রমিকসহ ১৭ জন নিহত হন। আহত হন সাত জন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

একইদিন অন্য দুর্ঘটনা ঘটে হেকিং প্রদেশে। ১৯ জন জাপানি পর্যটক নিয়ে একটি বাস রাস্তার পাশে ছিটকে পড়ে।

এতে এক পর্যটক নিহত ও আরো ১২ জন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা হি ওয়েনপিং।