হাজিদের জন্য প্রস্তুত কাবা
হাজিদের জন্য কাবা শরিফকে সাজানোর প্রস্তুতি প্রায় সম্পন্ন। সব অনুষ্ঠানিকতা পেরিয়ে হজের শেষ দিন হাজিরা এসে জড়ো হবেন কাবায়। চারপাশ প্রদক্ষিণের পাশাপাশি বিপুল আবেগে স্পর্শ করবেন কাবা শরিফের কালো গিলাফ।
প্রতি বছরের মতো এবারও নতুনভাবে তৈরি করা হচ্ছে কালো গিলাফ। এখন চলছে অ্যামব্রয়ডারির কাজ। কিসওয়া নামে পরিচিত কাপড়টিতে সোনার হরফে ফুটিয়ে তোলা হচ্ছে পবিত্র কোরানের বিভিন্ন আয়াত। পুরো কাপড়টি তৈরি করা হয় সিল্ক এবং তুলার তন্তু দিয়ে।
একটি কারখানায় মোট দু’শ’ শ্রমিক এখন কাজ করছেন কিসওয়া তৈরিতে। সালেহ জাকজক নামে তাদের একজন বলেন, “কাপড়টি তৈরির পর তার ওপর অ্যামব্রয়ডারির কাজ শেষে যখন সোনার হরফে বিভিন্ন আয়াত ফুটিয়ে তুলব, তখন তা হবে দেখার মতো!”। মোট চারটি পর্বে গিলাফটি তৈরি করা হয় বলে তিনি জানান।
সালেহ বলেন,“ আল্লাহ-র কাছে কৃতজ্ঞতা জানাই আমাকে কিসওয়া তৈরির এমন একটি সুযোগ দেওয়ার জন্য”।
