বাগদাদে বোমা বিস্ফোরণে ৮ জন নিহত
বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে ৮ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সদর সিটির কাছে তালবিয়ায় বুধবার ওই বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানায়, ব্যস্ত রাস্তায় খাবারের দোকানের সামনে পার্ক করে রাখা একটি গাড়িতে ওই বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় হতাহতদের সবাই বেসামরিক নাগরিক।
জাতিসংঘের এক সাম্প্রতিক জরিপে বলা হয়েছে বাগদাদে প্রতিদিন গড়ে ১০০ জন মানুষ সহিংসতায় নিহত হন।
