২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেরুভল্লুককে ‘বিপন্ন’ ঘোষণার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

‘বিপন্ন প্রাণী’র তালিকায় মেরুভল্লুকের নাম ওঠানোর জন্য এবার প্রস্তাব জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বুশ প্রশাসন। বুধবার ‘ওয়াশিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Dec 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

দেশটির স্বরাষ্ট মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের মাধ্যমে প্রথমবারের মতো স্বীকার করল যে মেরুঅঞ্চলে উষ্ণায়নের কারণেই বিলুপ্ত হতে শুরু করেছে সুন্দর প্রাণী শ্বেত বা মেরুভল্লুক।

বিশ্ব উষ্ণায়নের কারনে বিরল প্রজাতির মেরুভাল্লুকের অস্তিত্ব এখন হুমকির মুখে। আর সে কারনেই বিপন্ন প্রাণীর তালিকায় মেরু ভল্লুকের নাম তালিকাভূক্ত করার কথা ভাবছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, “আমরা প্রাপ্ত তথ্য ভালোভাবে বিচার করে দেখেছি মেরু অঞ্চলে উষ্ণায়নের প্রভাবে বরফ গলে যেতে শুরু করায় বরফের বাসিন্দা মেরু ভল্লুকের অস্তিত্ব এখন বিপন্নপ্রায়।”

যুক্তরাষ্ট্রের মৎস ও বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার কর্মকর্তারা আগামী ৪৫ বছরের মধ্যে মরু ভালুকের অস্তিত্ব পুরোপুরি বিপন্ন হয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন।

মেরু অঞ্চলে বিভিন্ন গবেষণা ও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানোর ফলে সেখানে গ্রিন হাউজ গ্যাস বা বিষাক্ত কার্বন নি:সরণের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ি করা হলেও এর আগে বারবার তা অস্বীকার করেছে বুশ প্রশাসন।