২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার উড়োজাহাজ ছিনতাই চেষ্টা ব্যর্থ

রাশিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হয়েছে বৃহস্পতিবার। তবে সে চেষ্টা ব্যর্থ হয় এবং উড়োজাহাজটি চেকশ্লোভাকিয়ায় জরুরি অবতরণ করে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Dec 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

রাশিয়ার বিমান চলাচল সংস্থা অ্যারাফ্লোট এর উপ ব্যবস্থাপনা পরিচালক লেভ কোশলেকভ রয়টার্সকে বলেন, “বোমার হুমকি দিয়ে মস্কো-জেনেভা ফ্লাইটের এক যাত্রী তার কথা অনুযায়ী উড়োজাহাজটি চালানোর জন্য চালকদের নির্দেশ দেয়। তবে চালক কৌশলে প্রাগে উড়োজাহাজটি অবতরণ করায়।” হুমকিদাতাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

অ্যারোফ্লোটের মুখপাত্র ভিক্টর পারকিমোভিচের উদ্ধৃতি দিয়ে বার্ত সংস্থা ইতার তাস জানায়, এক মাতাল উড়োজাহাজটি আকাশে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

চেকশ্লোভাকিয়া পুলিশের মুখপাত্র পাভেল হ্যানটাক বলেন, “ গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৪২ মিনিটে অবতরণের সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা উড়োজাহাজটি ঘিরে ফেলে। তারপর হুমকিদানকারীকে গ্রেফতার করা হয়।” উড়োজাহাজের এক শ’ ৬৮ আরোহীর সবাই নিরাপদে রয়েছেন বলে তিনি জানান।

শেষ খবর পাওয়া পর্যন্ত এটি গন্তব্যস্থল জেনেভা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।