২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লেয়ারকে বহনকারী বিমান পিছলে গেছে রানওয়েতে

ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ ৩৮৩জন আরোহী নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান মঙ্গলবার মায়ামির বিমানবন্দরের রানওয়েতে পিছলে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Dec 2006, 04:56 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

মায়ামি হেরাল্ড পত্রিকা এ খবর জানিয়েছে।

বিমানবন্দরের মুখপাত্র মার্ক হেন্ডারসন মায়ামি হেরাল্ডকে বলেন, লন্ডন থেকে আসা বোয়িং ৭৪৭-৪০০ বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টায় অবতরনের পরপরই এ ঘটনা ঘটে।

পত্রিকাটি জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থা বিমানটিতে ব্লেয়ার ও তার পরিবারের সদস্যদের থাকার কথা নিশ্চিত করেছে। তারা ছুটি কাটাতে মায়ামিতে আসেন।

বিমানটিতে গোয়েন্দা সংস্থার কোন সদস্য না থাকলেও তারা ব্লেয়ার ও তার পরিবারের সদস্যদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছিল।