২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে ভূমিকম্পে নিহত ২

তাইওয়ানে ভূমিকম্পে দুজন নিহত এবং ৪২ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Dec 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

দক্ষিণ তাইওয়ানে মঙ্গলবার ভূমিকম্পে তিনটি দালান ধসে হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার সরকারি সূত্রে এ খবর পাওয়া গেছে।

তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর হেংশানে আসবাবপত্র তৈরির একটি কারখানা ধসে পড়লে ঘটনাস্থলেই নিহত হন দুজন। দালানের ধ্বংসস্তুপের মধ্যে আটকা পড়ে চার শিশুসহ আটজন।

পরে এক বিবৃতিতে তাদের উদ্ধারের খবর জানায় ‘ন্যাশনাল ফায়ার এজেন্সি’ ।

ভূমিকম্পে সমুদ্রের তলদেশে ছয়টি সাবমেরিন কেবল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চীন এবং হংকংয়ের বেশ কিছু এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তরের মতে মঙ্গলবারের ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এটি ছিল ৭.১ মাত্রার।

মঙ্গলবার সন্ধ্যায় আরো কয়েকবার ভূকম্পন হয়। এর মধ্যে একটির মাত্রা ছিল ৭।

দক্ষিণ কোরিয়ার টপ ফিক্সড লাইন ও ব্রডব্যান্ড সার্ভিস সরবরাহকারী ‘কেটি কর্পোরেশন’ জানিয়েছে তাইওয়ানের কাছে সমুদ্রের তলদেশে ভূমিকম্পে বিধ্বস্ত সাবমেরিন কেবলের কারনে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা পুনরূদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।