২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

তাইওয়ানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক এক। এর ফলে সুনামি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাপানের আবহাওয়া অধিদফতর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Dec 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর জানায়, গ্রিনিচ মান সময় দুপুর ১২ টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল কাওসিয়াং শহরের ৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

তাইওয়ানের আবহাওয়া অধিদফতর দুটি কম্পন রেকর্ড করার কথা জানিয়েছে। এর একটি ছিল ছয় দশমিক সাত ও অপরটি ছিল ছয় দশমিক চার মাত্রার।

জাপানের আবহাওয়া দফতর সুনামির আশঙ্কা প্রকাশ করে বলেছে, তিন থেকে সাড়ে তিন ফুট উচ্চতার ঢেউ ফিলিপাইন উপকূলে আঘাত হানতে পারে। তবে ফিলিপাইনের আবহাওয়া দফতর সুনামির সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, বড় ধরনের সুনামির সম্ভাবনা নেই, তবে ছোট আকারে হতে পারে।