২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে অবরোধ তুলে নেবে ইসরায়েল

পশ্চিম তীরের ২৭টি রাস্তা থেকে অবরোধ প্রত্যাহারের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। মন্ত্রিপরিষদ সোমবার এ সিদ্ধান্ত নেয় বলে দেশটির কর্মকর্তারা জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Dec 2006, 12:30 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সড়ক-অবরোধ উঠিয়ে নেওয়ার পাশাপাশি ফিলিস্তিনি বন্দি মুক্তির ঘোষণা বাস্তবায়নের প্রশাসনিক প্রক্রিয়া শুরুর কথাও জানান কর্মকর্তারা। এর আগে রোববার ঈদের আগেই কিছু বন্দি মুক্তির ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এসব উদ্যোগকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

পশ্চিম তীরে মোট চেকপয়েন্টের সংখ্যা মোট ৪০০। তবে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ২৭টি জায়গায় অবরোধ তুলে নেওয়া হলে ফিলিস্তিনিদের যাতায়াত ও মালামাল পরিবহন সহজ হবে। তবে কবে থেকে অবরোধ উঠিয়ে নেওয়ার কাজ শুরু হবে সে ব্যাপারে কিছু জাননো হয়নি।

ফিলিস্তিনি নেতা সায়েব এরেকাত বলেন, “অবরোধ প্রত্যাহার হলে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মধ্যে পণ্য আনা-নেওয়া ও যাতায়াত সহজ হবে।”

ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে ফিলিস্তিনের উচ্চপদস্থ কর্মকর্তা ও চিকিৎসকদের ভ্রমণের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তাও সহজ করা হবে।

২০০০ সালে ইসরায়েল পশ্চিম তীরে চেক পয়েন্ট বসায় এবং এ বছরের মার্চ মাসে হামাস নেতাদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করে।

প্রসঙ্গত ফিলিস্তিনে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই মাহমুদ আব্বাসের সমর্থনে এগিয়ে আসার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।