মক্কায় হোটেলে আগুন : ১৬ জন আহত
মক্কায় হোটেলে আগুন লেগে হজ্ব পালনে আগত ১৬ ধর্মানুরাগী আহত হয়েছেন সোমবার । তবে আহতদের জাতীয়তা কিংবা পরিচয় জানা যায়নি বলে সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে।
এ সপ্তাহে অনুষ্ঠেয় পবিত্র হজ্জ্বের প্রস্তুতি গ্রহণকালে হোটেলের বেসমেন্টে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে।
এক নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এসপিএ আরো জানায় এ ঘটনার কারণ খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ ।
সৌদি কর্মকর্তারা জানান হজ্জ্ব পালনের জন্য ১৫ লাখেরও বেশি মুসলিম এখন মক্কায় অবস্থান করছেন এবং শুক্রবার থেকে তারা পাঁচদিনের ধর্মীয় আচার শুরু করেছেন।
