ইরাকে ৩ মার্কিন সেনাসহ নিহত ৮
ইরাকে সোমবার যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হয়েছেন। এদিকে বাগদাদে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন পাঁচ ইরাকি।
যুক্তরাষ্ট্র বাহিনী জানিয়েছে, বাগদাদে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এক সেনা নিহত হন। এছাড়া আল আনবার প্রদেশে গেরিলাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হন অপর দুই জন। বাগদাদে বোমা বিস্ফোরণে আরো দুই সেনা আহত হন সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়।
বাগদাদের শিয়া অধ্যুষিত ব্যস্ততম একটি বাণিজ্যিক এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে পাঁচ জন নিহত ও অপর আট জন আহত হন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। পুলিশের ধারণা, এটি ছিল রিমোট কন্ট্রোল্ডড বোমা।
