২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই জেরুজালেম সফরের ইচ্ছা পোপের

খুব শিগগিরই ‘পবিত্র ভূমি’ জেরুজালেম সফরের ইচ্ছা রয়েছে পোপ ষোড়শ বেনেডিক্টের। বড়দিন উপলক্ষে সোমবার মধ্যপ্রাচ্যের খ্রিস্টানদের উদ্দেশে এক বার্তায় তিনি এ ইচ্ছার কথা প্রকাশ করেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Dec 2006, 06:58 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

পোপ বেনেডিক্ট বলেন, “পবিত্র ভূমিতে পা রাখার খুব ইচ্ছা আমার মনে। পরিস্থিতি অনুকূল হলেই আমি সেখানে যেতে চাই। জেরুজালেমে প্রার্থনায় শরিক হতে চাই।”

ইতোমধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ পোপকে জেরুজালেমে আমন্ত্রণ জানিয়েছেন। তবে পোপ বলেছেন, পরিস্থিতি শান্ত দেখলেই তিনি সেখানে যাবেন।

২০০০ সালে পোপ জন পল জেরুজালেম সফর করেন।