২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৪ ইরানি আটক

যুক্তরাষ্ট্রের সেনারা ইরাকে এক জন সামরিক কর্মকর্তাসহ চার ইরানিকে আটক করেছে। রোববার নিউ ইয়র্ক টাইমসে এ খবর ছাপা হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Dec 2006, 04:10 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, গত সপ্তাহে বাগদাদে অভিযান চালিয়ে ওই ইরানিদের আটক করা হয়। আটককৃতরা যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল বলে অভিযোগ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জনড্র জানান, অভিযানে দুই ইরানি কূটনীতিককেও আটক করে ইরাকি কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হয়। পরে তারা ছাড়া পান। বাকিদের আটক রাখা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত চলছে। তাদের মধ্যে এক জন সেনা কর্মকর্তা। নাশকতার ষড়যন্ত্র করছে, গোপন সূত্রে এমন তথ্য পেয়েই তাদের আটক করা হয়।

তবে আটককৃতরা কী ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছিল, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। যুক্তরাষ্ট্রের এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, ওই অভিযানে বিপুল পরিমাণে গোলাবারুদও আটক হয়।

নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরাকের প্রভাবশালী শিয়া নেতা আবদুল আজিজ আল হাকিমের বাসভবনেও অভিযান চালানো হয়। তিন সপ্তাহ আগেই তিনি হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বুশের সঙ্গে বৈঠক করেন।

ইরাকে অস্থিতিশীরতা সৃষ্টিতে তৎপরতার জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকেই ইরানের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল। তবে এ আগে কখনো কোনো প্রমাণ হাজির করতে পারেনি।