২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৮০

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ ও উত্তর সুমাত্রায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮০ তে দাড়িয়েছে ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Dec 2006, 02:20 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও উঁচু স্থানে ঠাঁই নিয়েছে হাজার হাজার গৃহহীন মানুষ।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ আচেহ প্রদেশে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে প্রত্যন্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান শেষ হলে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন আচেহ অঞ্চলের সমাজকল্যাণ বিষয়ক প্রধান রিদওয়ান সুলায়মান।

এসব এলাকার মধ্যে আচেহ-র বন্যা কবলিত তামিয়াং জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সরচেয়ে বেশি। প্রদেশটির বিভিন্ন এলাকার প্রায় ৪২ হাজার মানুষ এখন গৃহহীন।

এদিকে, পাশ্ববর্তী উত্তর সুমাত্রায় বন্যায় মারা গেছে ১৭ জন। আশ্রয়হীন হয়ে পড়েছে ৫০ হাজার।

সুমাত্রার মুয়ারাসিপঞ্জি শহরে প্রবল বর্ষণে ভূমিধসে মারা গেছে ২১ জন, উত্তর সুমাত্রার ডেপুটি মেয়র মানডেইলিং নাটাল এ খবর জানান।