নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের
জাতিসংঘ নিষেধাজ্ঞার আরোপের পরও পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা দিয়েছেন, রোববার থেকেই তারা তিন হাজার সেন্ট্রিফিউজ সচল করবেন।
প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ফার্স জানায়, যে সব পশ্চিমা দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে সক্রিয়তা দেখিয়েছে অচিরেই তাদের সে ভুল ভাঙ্গবে।
তেহরানে সাবেক মার্কিন দূতাবাস ভবনে রোববার এক অনুষ্ঠানে ইরানি প্রেসিডেন্ট বলেন, “আজ সবার মুখোশ উন্মোচিত হয়ে পড়েছে। অনেকে দ্বিমুখী আচরণ করেছে। বন্ধু সাজার ভান করেছে, অথচ আগে থেকে কোনো বার্তাই আমাদের পাঠায়নি। এসব মেকি খেলা অনেক হয়েছে, এখন ছেড়ে দিন।”
তিনি বলেন, “নিষেধাজ্ঞার মাধ্যমে তারা ইরানকে ভয় দেখাতে চায়। তারা চায় না ইরান পরমাণু শক্তির অধিকারী হোক। তাই নিষেধাজ্ঞার জবাবে আমরা রোববার থেকেই নাতাঁজে তিন হাজার সেন্ট্রিফিউজ সচল করব।”
ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটি তড়িঘড়ি ভোটে দেওয়ার জন্য অসন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলী লারিজানি। নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাটি বেআইনি বলেও দাবি করেছে ইরান।
