২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্ত্রোর জন্য কিউবায় স্পেনের চিকিৎসক

ফিদেল কাস্ত্রোর চিকিৎসার জন্য স্পেনের এক চিকিৎসক কিউবা গেছেন। রোববার স্পেনের একটি পত্রিকায় এ খবর ছাপা হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Dec 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এল পেরিয়োদিকো দে কাতালানিয়া’র খবরে বলা হয়, স্পেনের স্বনামখ্যাত চিকিৎসক লুইস গার্সিয়া সাবরিডো গত বৃহস্পতিবার কিউবা রওনা হন। কিউবায় পাওয়া যায় না, এমন বেশ কিছু ওষুধ ও যন্ত্রপাতিও তিনি সঙ্গে নিয়ে যান। যে উড়োজাহাজে চড়ে তিনি গেছেন তা কিউবা সরকারই ভাড়া করে দেয়।

পত্রিকাটি আরো জানায়, কাস্ত্রোর আরো একটি অস্ত্রোপচারেরর প্রয়োজন আছে কি না তা নির্ণয় করতেই স্পেনিশ চিকিৎসককে নিয়ে যাওয়া হয়েছে।

লুইস সাবরিডোর কর্মস্থল মাদ্রিদ হাসপাতাল কর্তৃপক্ষ এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

ফিদেল কাস্ত্রো দীর্ঘদিন ধরেই অসুস্থ। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এমন গুজবও কিছুদিন আগে ছড়িয়ে পড়ে। তবে কিউবা বলছে, কাস্ত্রো অসুস্থতা কাটিয়ে আবার ফিরে আসবেন।