২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ নিষেধাজ্ঞার তীব্র নিন্দায় ইরান

জাতিসংঘ নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটি ঘোষণা দিয়েছে, তারা নিষেধাজ্ঞার ধার না ধেরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Dec 2006, 05:16 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ফার্স জানায়, যে সব পশ্চিমা দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে সক্রিয়তা দেখিয়েছে অচিরেই তাদের সে ভুল ভাঙ্গবে।

ইরানি প্রেসিডেন্ট বলেন বলেন, “আজ সবার মুখোশ উন্মোচিত হয়ে পড়েছে। অনেকে দ্বিমুখী আচরণ করেছে। বন্ধু সাজার ভান করেছে, অথচ আগে থেকে কোনো বার্তাই আমাদের পাঠায়নি। এসব মেকি খেলা অনেক হয়েছে, এখন ছেড়ে দিন। ”

তিনি বলেন, “নিষেধাজ্ঞার মাধ্যমে তারা ইরানকে ভয় দেখাতে চায়। তারা চায় না ইরান পরমাণু শক্তির অধিকারী হোক। তাই নিষেধাজ্ঞার জবাবে আমরা রোববার থেকেই নাতাঁজে তিন হাজার সেন্ট্রিফিউজ সচল করার ঘোষণা দিলাম।”

ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবটি তড়িঘড়ি ভোটে দেওয়ার জন্য অসন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলী লারিজানি। নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাটি বেআইনি বলেও দাবি করেছে ইরান।