২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে সংঘর্ষে নিহত ৭

দারফুরে সেনা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে রোববার কমপক্ষে সাত জন নিহত হয়েছে। বিদ্রোহীরা দাবি করেছে, তারা সেনাবাহিনীর দুটো হেলিকপ্টার ভূপাতিত করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Dec 2006, 04:15 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বিদ্রোহী কমান্ডার জার আল নবি রয়টার্সকে টেলিফোনে বলেন, “সেনাবাহিনী ও জাঞ্জাবিদ গেরিলারা যৌথভাবে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত টুটাম এলাকার আল গোবা গ্রামে হামলা চালায়। তারা দুই নারীসহ পাঁচজনকে হত্যা করে।”

তখন বিদ্রোহীরাও পাল্টা প্রতিরোধ তৈরি করে এবং গুলি করে সেনাবাহিনীর দুইটি হেলিকপ্টার ভূপাতিত করে বলে বিদ্রোহীদের অপর এক নেতা জানান।

এদিকে সেনাবাহিনী ওই অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের কথা স্বীকার করলেও কোনো গ্রামে হামলা কিংবা তাদের কোনো হেলিকপ্টার বিধ্বস্ত হয়নি বলে দাবি করেন।

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “আমরা ওই অঞ্চলে কোনো হেলিকপ্টার ব্যবহার করছি না। সুতরাং বিধ্বস্ত হওয়ার ঘটনা অমূলক।” তিনি উল্টো দাবি করেন, বিদ্রোহীদের হামলায় চার সেনা নিহত ও ২০ জন আহত হয়েছে।