২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মঘাতী বোমায় ৭ ইরাকি পুলিশ নিহত

ইরাকে একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় রোববার ৭ পুলিশ নিহত হয়েছে ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Dec 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

পুলিশ জানায়, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি শরীরে বোমার বেল্ট বেঁধে স্টেশনের ভেতরে ঢুকেই বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে আরো ৩০ জন আহত হয়েছে।

পুলিশ স্টেশনটি বাগদাদের উত্তরপূর্ব দিকে দিয়ালা প্রদেশের মুকদাদিয়ায় অবস্থিত। ওই হামলার পরপরই সেখানে আরো কতগুলো বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, সেগুলোকে মর্টার হামলার শব্দ।

শিয়া-সুন্নি উভয় সম্প্রদায়ের বসবাস থাকায় সাম্প্রতিক সময়ে দিয়ালা প্রদেশে সহিংসতার মাত্রা বেড়ে যায়। ইরাকি পুলিশ ও সেনাবাহিনীর ওপর প্রায়শই হামলার ঘটনা ঘটে থাকে এখানে।