২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে এলো ডিসকভারি

সফল অভিযান শেষে শুক্রবার সাত নভোচারী নিয়ে নিরাপদে ফিরে এসেছে ডিসকভারি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নির্মাণ কাজের জন্য ১৩ দিনের মিশনে গিয়েছিল মহাকাশ যানটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 12:25 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

শাটল কমান্ডার মার্ক পোলানস্কি গ্রীনিচ শুক্রবার সময় ২২৩২ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে অবতরন করেন।

এ মিশনে নভোচারীরা মহাকাশ স্টেশনের বিদ্যুৎ ব্যবস্থার নবায়ন এবং ধাতব কাঠামো স্থাপন এগিয়ে নেওয়ার কাজ করেন। ডকিং সুবিধাসহ অন্যান্য অংশ নির্মাণের জন্য বেশকিছূ ধাতব অংশ বয়ে নিয়ে যান এবং সেখানে তা সংযোজন করেন তারা।

এছাড়া নাসার নভোচারী সুনীতা উইলিয়ামকে মহাকাশ কেন্দ্রে রেখে জার্মানির থমাস রেইটারকে পৃথিবীতে ফিরিয়ে এনেছে ডিসকভারি। স্টেশন ক্রু হিসেবে ছয়মাস মহাকাশ কেন্দ্রে ছিলেন রেইটার ।

২০১০ সালের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণের কাজ শেষ করতে চায় নাসা। এ কাজের জন্য কমপক্ষে আরো ১৩ বার মহাকাশ যান পাঠাতে হবে।

প্রসঙ্গত ডিসেম্বরের নয় তারিখে বিরূপ আবহাওয়ার মধ্যে ফ্লোরিডার কেপ কেনাভেরাল থেকে মহাকাশে যাত্রা করেছিল ডিসকভারি।