২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় ৫ আফগান পুলিশ নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বোমা হামলায় শুক্রবার পাঁচ পুলিশ নিহত হয়েছে। এদিকে কাবুলে এক সংসদ সদস্যকে লক্ষ করে আত্মঘাতী হামলায় নিহত হয়েছে এক জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Dec 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

উরুজগান প্রদেশে পুলিশের একটি গাড়ি লক্ষ করে রিমোট কন্ট্রোল্ডড বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রাদেশিক সরকারের মুখপাত্র আবদুল কায়ন জানিয়েছেন।

কাবুলে আত্মঘাতী হামলাকারী নিজের শরীরে বোমা বেঁধে সংসদ সদস্য বাদশাহ খান জাদরানের গাড়িতে লাফিয়ে উঠেই বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ জানায়। বাদশাহ খান তখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন। কিন্তু তার দেহরক্ষীরা তৎপরতার সঙ্গে তাকে সরিয়ে নেয়। ফলে সংসদ সদস্য নিজে বেঁচে গেলেও তার তিন দেহরক্ষী আহত হয়। এছাড়া আহত হয় পাঁচ পথচারী। বিস্ফোরণে গাড়িটি বিধ্বস্ত হয়ে পড়ে। পরে হাসপাতালে এক পথচারীর মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আলিশা পাকতিওয়াল জানান, এর একদিন আগেও ওই সংসদ সদস্যকে হত্যার চেষ্টা হয়েছিল। তবে পুলিশ তা ব্যর্থ করে দেয়।