২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৫০ তালেবান নিহত

আফগানিস্তানে গত কয়েক দিনে ন্যাটো ও আফগান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। ন্যাটো বাহিনীর এক জন মুখপাত্র বুধবার এ তথ্য জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Dec 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

ন্যাটো মুখপাত্র ব্রিগেডিয়ার রিচার্ড নুজি কাবুলে সংবাদ সম্মেলনে বলেন, “কান্দাহারের পাঞ্জাবি ও জারি জেলায় শুক্রবার অভিযান শুরু করে ন্যাটো ও আফগান সেনারা। দীর্ঘ লড়াইয়ে দুটি বড় এলাকা ও কয়েকটি গ্রাম তালেবান মুক্ত হয়েছে। সংঘর্ষে নিহত হয় অন্তত ৫০ তালেবান যোদ্ধা।”

এ অভিযানে ন্যাটো ও আফগান বাহিনীর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন।

তবে এ সম্পর্কে তালেবানদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ন্যাটো দাবি করে আসছে, তালেবানদের মূল ঘাঁটি কান্দাহার। গত সেপ্টেম্বরেও ন্যাটো বাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে শতাধিক তালেবান যোদ্ধাকে হত্যা করে।