২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলুচিস্তানে বিস্ফোরণে উপজাতি নেতা নিহত

বেলুচিস্তানের দেরা বুগতি জেলায় মঙ্গলবার স্থলমাইন বিস্ফোরণে এক উপজাতি নেতা নিহত এবং দু’জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Dec 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান।

সরকারপন্থী উপজাতি নেতা বাংলান খান দুই সহযোগীসহ গাড়িতে করে দেরা বুগতিতে যাওয়ার পথে স্থল মাইনের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান বাংলান খান। তার দুই সঙ্গীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে অক্টোবর মাসে নিজ বাড়িতে বোমা হামলার শিকার হয়েছিলেন বাংলান খান। তিনি বেলুচিস্তানের নিহত উপজাতি নেতা নওয়াব আকবর বুগতির সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

অন্য এক ঘটনায় মঙ্গলবার দেরা বুগতির দু’টি শক্তিকেন্দ্রে বোমা হামলা চালায় বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা।