২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-মার্কিন পরমাণু বিলে বুশের স্বাক্ষর

ভারতের কাছে পারমাণবিক চুল্লি ও জ্বালানি সরবরাহ সংক্রান্ত বিলে সোমবার স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। এর আগে কংগ্রেসের উভয়কক্ষে চূড়ান্ত অনুমোদন লাভ করে বিলটি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Dec 2006, 04:21 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বিল অনুমোদন উপলক্ষে অয়োজিত অনুষ্ঠানে বিশ্বের বৃহত্তম দুটি গণতান্ত্রিক দেশের মধ্যে সাদৃশ্য উল্লেখ করে প্রেসিডেন্ট বুশ বলেন,“ভারত এবং যুক্তরাষ্ট্র সহজাত ভাবেই একে অন্যের অংশীদার। যে সব প্রতিকূলতা এতোদিন আমাদের দূরে সরিয়ে রেখেছিল এখন থেকে তা আর থাকবে না।”

এ বিল একুশ শতকের জ্বালানি ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় দেশকে সহায়তা করবে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে সমালোচকরা বলছেন, ভারত-মার্কিন পারমাণবিক সম্পর্ক বিশ্বে পরমাণু বিস্তার রোধ চুক্তির ‘মৃত্যু পরোয়ানা’ হিসেবে বিবেচিত হতে পারে। অন্যদিকে এ চুক্তি সইয়ের পক্ষে তদবিরকারী মার্কিন কোম্পানিগুলো এবং বুশ প্রশাসনের কর্তাব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে ভারত-মার্কিন সহযোগিতার নবযুগের সূচনা হল।