২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ধর্মঘটে নেপালের মাওবাদীরা

পরামর্শ না করে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রতিবাদে নেপালে মঙ্গলবার দিনব্যাপী ধর্মঘট ডেকেছে মাওবাদী সমর্থিত ছাত্র ও শ্রমিক সংগঠনগুলো। অন্তর্বর্তী সরকারের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাওবাদী দল। এর ফলে দেশটিতে শান্তি প্রতিষ্ঠা নিয়ে আবারো সংশয় দেখা দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Dec 2006, 03:30 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সোমবার ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপানসহ ১৪ টি দেশে নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এর আগে অস্থিতিশীল পরিস্থিতিতে রাষ্ট্রদূতদের দেশে ডেকে আনা হয়।

মাওবাদী নেতা কৃষ্ণ বাহাদুর মাহারা বলেছেন,“ পরামর্শ না করেই রাষ্ট্রদূতদের নিয়োগ মাওবাদীদের সঙ্গে সরকারের বোঝাপড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা শান্তি প্রক্রিয়াকে বাধাাগ্রস্ত করতে পারে।”

অন্যদিকে, ধর্মঘটের প্রতিক্রিয়ায় সরকার বলেছে তারা কোন ভুল করেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপ প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি বলেছেন, “ ধর্মঘট আহ্বানে আমি সত্যিই বিস্মত হয়েছি।”

সরকারের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর এবং প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা ও মাওবাদী নেতা প্রচন্ডের যৌথভাবে ‘অন্তর্বর্তী সংবিধানের’ খসড়া অনুমোদনের পর এ ধর্মঘট ডাকায় দেশটিতে নতুন করে বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে।