২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় রাজনীতিকের ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রভাবশালী সদস্য বিনোদ শর্মার ছেলের বিরুদ্ধে এক মডেলকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Dec 2006, 04:54 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ভারতীয় হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার দুপুরে ওই মামলার রায় ঘোষণা করে।

হরিয়ানার মন্ত্রী বিনোদ শর্মার ছেলে মনু শর্মা জেসিকা লাল (৩৪) নামে এক মডেলকে গুলি করে হত্যা করেন।

১৯৯৯ সালের এপ্রিল মাসের শেষ দিনে নয়াদিল্লির কুতুব কলোনেডে আয়োজিত এক জমকালো পার্টিতে মনু তার কয়েক বন্ধু নিয়ে যোগ দিয়েছিলেন। বার বন্ধ হয়ে যাওয়ায় এর দায়িত্বে থাকা জেসিকা মনু শর্মা ওরফে সিদ্ধার্থ ভাসিস্থকে মদ খাওয়াতে অস্বীকার করেন। এরপর মনু তাকে গুলি করেন।

মনুকে বছরের প্রথমার্ধে এ হত্যার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এরপর থেকে জনমনে ও প্রচারমাধ্যমে এ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে মনুকে অব্যাহতি দেওয়ায় আবারও প্রমাণিত হলো যে ধনী ও ক্ষমতাশালীরা সবসময়ই আইনের ঊর্ধ্বে থাকে।

বিচারপতি আরএস সোধী ও বিচারপতি পিকে ভাসিনের সমন্বয়ে গঠিত ভারতীয় হাইকোর্টের ওই বেঞ্চ সোমবার দুপুরে মামলার রায় ঘোষণা করেন।

রায়ে বিচারকরা বলেন, “সিদ্ধার্থ ভাসিস্থ ওরফে মনু শর্মা যে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাতে আমাদের কোনো সন্দেহ নেই।”