২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাশূন্যে চা বানানোর পরিকল্পনা বাদ দিল মালয়েশিয়া

মহাশূন্যে চা বানানো পরিকল্পনা বদলাতে হচ্ছে মালয়েশিয়াকে। দেশটি সেদেশের প্রথম নভোচারীর জন্য মহাশূন্যে এক কাপ চা বানানোর এক অভিনব পরিকল্পনা হাতে নিয়েছিল। অবশেষে বিস্তর ব্যঙ্গ-সমালোচনার পর সে পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Dec 2006, 03:40 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

সোমবার একটি স্থানীয় দৈনিকে এ খবর জানানো হয়।

আগামী বছর রাশিয়ান একটি রকেটে চড়ে তাদের প্রথম নভোচারী মহাকাশ ভ্রমণ করবেন বলে এ বছর সেপ্টেম্বরে মালয়েশিয়া ঘোষণা দেয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণের সময় ওই মহাকাশচারী মালয়েশিয়ানদের প্রিয় পানীয় ‘টেহ তারিক’ প্রস্তুত করবেন বলে পরিকল্পনা করা হয়েছিল।

তবে চমৎকার এই পরিকল্পনার বাধা-বিপত্তির কথা প্রকাশ করে মালয়েশিয়ার স্টার পত্রিকাটি। পত্রিকাটি ‘চা বানানোর জন্য মহাকাশ ভ্রমণ নয়’ শিরোনামে একটি লেখা ছাপায়। এতে বলা হয়, আগামী বছরের অক্টোবরে মহাকাশ ভ্রমণের পরিকল্পনা কোনো ‘টি পাটির্’ বা ‘চায়ের নিমন্ত্রণ’ নয়।

কারণ, ওই মহাকাশ পরিভ্রমণের পরিকল্পনা করা হয়েছে মানুষের ওপর ‘মাইক্রোগ্র্যাভিটি’ বা ‘দুর্বল মহাকর্ষ বল’ এর প্রভাব এবং ক্যান্সার সেলে ‘স্পেস রেডিয়েশন’ বা ‘মহাকাশ বিকিরণ’ এর প্রতিক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জানার জন্য এবং ওই অভিজ্ঞতালব্ধ শিক্ষা প্রয়োগ করা হবে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।

ড. শেখ মুসজাফার শুকুর না সেনাবাহিনীর দন্ত চিকিৎসক ফয়েজ খালিদ-কে হবেন সেই সৌভাগ্যবান মহাকাশচারী তা নিয়ে মালয়েশিয়ায় এখন চলছে প্রচুর জল্পনা-কল্পনা।