সুমাত্রায় ভূমিকম্পে ৪ জন নিহত
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে সোমবার তিনবার মাঝারি মাত্রার ভূমিকম্পে একই পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয় হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তারা এ খবর দেন।
প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয় ভোর ৪টা ১০ মিনিটে (রোববার জিএমটি ২১১০ ঘ.)। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪। এই ভূমিকম্পের কেন্দ্র্স্থল ছিল বান্দা আচেহ নগরীর ১২৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরের নিচে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপদার্থবিদ্যা সংস্থার একজন কর্মকর্তা আরও জানান, ৫.৭ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয় ৩০ মিনিট পর। এর কেন্দ্রস্থল ছিল পেডাং নগরীর উত্তর-পশ্চিমে স্থলভাগের ৫৩ কিলোমিটার গভীরে। সকাল ৮টা ২৪ মিনিটে ৫,৫ মাত্রার তৃতীয় ভূমিকম্পের কেঁপে ওঠে উত্তর সুমাত্রা।
পেডাং আবহাওয়অ অফিসের একজন কর্মকর্তা একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানান, উত্তর সুমাত্রা প্রদেশের পশ্চিমাঞ্চলীয় মুয়ারাসিপঙ্গি এলাকায় চার ব্যাক্তি মারা গেছে। রাজধানী জাকর্তা থেকে এ স্থানটি ১,১০০ কিলোসিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
তিনি বলেন নিহতদের তিনজনই একই পরিবারের।
ওই তিনটি মাঝারি মানের ভূমিকম্পের পর আরও ২৬ বার ভূকম্পন অনভূত হয়েছে বলেও তিনি জানান।
জাকার্তার ওই এজেন্সির অন্য এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এলশিন্টা রেডিও জানায়, মূয়ারাসিপঙ্গির কয়েকটি মসজিদ, গির্জা এবং ঘরবাড়ির বিপুল ক্ষতি হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয় ঘন ঘন। এটি প্রশান্ত মহাসাগরের কথিত আগ্নেয় বলয় (রিং অব ফায়ার) অঞ্চলের অন্তর্ভুক্ত ভূকম্পনের একটি সক্রিয় এলাকা।
