২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্মপুত্র নদে তেল অনুসন্ধানের প্রতিবাদে আসামে বিক্ষোভ

ব্রহ্মপুত্র নদে ভারতের সরকারি তেল কোম্পানি ‘অয়েল ইন্ডিয়া লিমিটেডের’ তেল অনুসন্ধানের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে আসামের বিভিন্ন অঞ্চলে। গত ১০ দিন ধরে চলা এ বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু মানুষ আহত হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Dec 2006, 03:35 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

স্থানীয় জেলে ও গ্রামবাসীদের বিক্ষোভ দমাতে দফায় দফায় কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

বিক্ষোভকারীরা বলছে ব্রহ্মপুত্র নদে তেলের জন্য জরিপ চালানো হলে স্থানীয় জীব-বৈচিত্রসহ ধ্বংসসহ ভূমিধসের ঘটনা ঘটবে। প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের জীবন জীবিকার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

সাইসমিক-জরিপের কাজে পানির তলদেশ ও ওপরে বিস্ফোরণ ঘটানো হবে। এ বিস্ফোরণে জলজ-জীবন মারাত্মক ক্ষতিগ্রস্থ হবে, মাছসহ অন্যান্য জলজ জীব ও উদ্ভিদ আহত হবে এবং মরে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশে এজাতীয় ঘটনা ঘটেছে এবং এখানেও এর ব্যাতিক্রম হবে না। এ বক্তব্য স্থানীয় পরিবেশ আন্দোলনকর্মী বিভাব কুমার তালুকদারের।

বিভাব কুমারের বলেন, একবার তেল উত্তোলন শুরু হলে এখানে দূষণ শুরু হবে, নদীর পাড়ের মানুষেরা উচ্ছেদ হবে এবং নদী তীরের সব ধানক্ষেত নষ্ট হয়ে যাবে। বিলুপ্তপ্রায় তিব্বতের গাঙ্গেয় ডলফিনসহ অন্যান্য বিরল জীবের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এর দূষণে। এসব জলজ প্রাণী তিব্বত থেকে আসামের ব্রহ্মপুত্র হয়ে বাংলাদেশের নদীগুলো দিয়ে বঙ্গোপসাগরে তাদের গন্তব্যে পৌঁছে থাকে।

রহমোরিয়ার স্কুল শিক্ষক চন্দ্র কমল দত্ত বলেন এটা হলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে, তাই জীবনের বিনিময়ে হলেও এ প্রচেষ্টা রুখে দেবো আমরা।

এ বছরের মধ্যেই এ জরিপের কাজ শুরুর কথা জানিয়েছিল অয়েল ইন্ডিয়া। তবে সাম্প্রতিক ঘটনাবলী এবং জরিপ কিংবা তেল উত্তোলন বিতর্ক নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি তারা।

অন্যদিকে ভিন্নমতও রয়েছে তেল উত্তোলন বিতর্ক নিয়ে। কোন কোন বিশেষজ্ঞ বলছেন সাইসমিক জরিপের ফলে তেমন কোন ক্ষতি হবে না স্থানীয় পরিবেশের। নিয়মিত বন্যা, স্বল্পমাত্রার ভূমিকম্পের মতো প্রাকৃতিক দূর্যোগে অভিযোজিত হয়ে গেছে এখানকার পরিবেশ। তাই তেলের জরিপে তেমন কোন ক্ষতি হবে না পরিবেশের।