২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াল কিলারকে ধরতে যৌনকর্মীদের সাহায্য চেয়েছে ব্রিটিশ পুলিশ

সিরিয়াল কিলারকে ধরতে ইপসউইচ শহরের যৌনকর্মীদের সাহায্য চেয়েছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Dec 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

যুক্তরাজ্যের পূর্বাঞ্চলের ওই শহরটিতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত সেই খুনীর কোনো হদিস পাওয়া যায়নি।

শাফক কাউন্টি কাউন্সিলের এক জন মুখপাত্র শুক্রবার খুনীকে ধরার জন্য যৌনকর্মীদের সাহায্য চেয়ে বলেন, সহায়তার বিনিময়ে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ না থাকলেও কোনো না কোনো ভাবে প্রতিদান দেওয়া হবে। তবে খুনী সম্পর্কে তথ্য দেওয়ার জন্য চার লাখ ৯১ হাজার চার শ’ ডলার পুরস্কার ঘোষণা করেছে একটি পত্রিকা। প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তদন্তে পুলিশকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে পুলিশি সতর্কতা উপেক্ষা করেই ইপসউইচের রাস্তায় নামছে যৌনকর্মীরা। ২৫ বছর বয়সী এক যৌনকর্মী বলেন, গত ১০ বছরে যে কোনো সময় মারা পড়তে পারতাম। তাই মরার ভয় করি না।

উদ্ধারকৃত জেনা অ্যডামস ও তানিয়া নিকোলের মরদেহ পরীক্ষা করে দেখা যায়, হত্যার আগে তাদের মাদক সেবন করানো হয়েছিল।

২ ডিসেম্বরের পর থেকে ইপসউইচ শহরের আশপাশ থেকে পাঁচ নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এদের প্রায় সবাই যৌনকর্মী। তার পর থেকেই ওই শহরে আতঙ্ক নেমে আসে।