২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক নিয়ে ইরান ও সিরিয়ার সঙ্গে আলোচনায় নারাজ রাইস

ইরাকে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান ও সিরিয়ার সঙ্গে আলোচনার সুপারিশ প্রত্যাখ্যান করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Dec 2006, 01:01 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

শুক্রবার ওয়াশিংটন পোস্ট এ কথা জানায়। পত্রিকাটির সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের প্রস্তাব বাস্তবায়নের জন্য চড়া মূল্য দিতে হবে। ইরাকে স্থিতিশীলতার বিনিময়ে আমি সিরিয়ার কাছে যেমন লেবাননের সার্বভৌমত্বের নিশ্চয়তা চাই না, তেমনি চাই না ইরান পরমাণু বোমার অধিকারী হোক।

সহায়তার বিনিময়ে দেশ দেশ দুটিকে যে কোনো বিষয়ে ছাড় দিতেও নারাজ কন্ডোলিৎসা রাইস। তিনি বলেন, স্থিতিশীল ইরাক যদি তারা আন্তরিকভাবেই চায়, তবে কোনো শর্ত না দিয়ে তাদের নিজেদেরই তৎপর হওয়া উচিৎ।

প্রেসিডেন্ট বুশের নতুন ইরাক নীতিতে খুব একটা পরিবর্তন আসছে না উল্লেখ করে রাইস বলেন, আগামী দুই বছরে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জঙ্গি দমন এবং ইরাককে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।