২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ শতাধিক তালেবান গ্রেফতারের দাবি পাকিস্তানের

২০০৬ সালে পাঁচ শতাধিক তালেবান সদস্যকে গ্রেফতার করেছে পাকিস্তান। বৃহস্পতিবার সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক রিপোর্টে বলা হয়, আফগানিস্তানসহ এ অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান অঙ্গীকারাবদ্ধ। সন্ত্রাস শুধু আফগানিস্তানেরই নয়, পাকিস্তানের জন্যও সমস্যা। চলতি বছর কোয়েটাসহ অন্যান্য শহর থেকে পাঁচ শতাধিক তালেবান সদস্যকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে রিপোর্টে আরো বলা হয়, সন্ত্রাস দমনে আফগানিস্তানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

আফগানিস্তান অভিযোগ করে আসছে, সেদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ইসলামাবাদ তালেবানদের মদদ দিচ্ছে। অভিযোগ অস্বীকার করে পাকিস্তান বলছে, তালেবানদের মূল ঘাঁটি আফগানিস্তান। সেখান থেকে অনেকে গোপনে পাকিস্তানে ঢুকে পড়েছে। তবে তাদের দমনে অভিযান চালানো হচ্ছে।