২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা

পশ্চিম তীরে পৃথক ঘটনায় বৃহস্পতিবার দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাবলুসে শরণার্থী শিবিরের কাছে সৈন্যরা গাড়ি থেকে গুলি চালিয়ে হত্যা করে মোহাম্মদ রাম্মা নামে এক ব্যক্তিকে। তিনি আল আকসা মার্টায়ার্স ব্রিগেডের সদস্য ছিলেন। এ ঘটনায় এক শিশুসহ চার জন আহত হয়।

রামাল্লার কাছে কাফর আল দিক গ্রামে ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের লক্ষ করে ইট ছুড়লে সেনারা পাল্টা গুলি চালায়। এতে নিহত হয় ২৯ বছর বয়সী এক ফিলিস্তিনি।

এ প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, অবিরত ইট বর্ষণের কারণে বিপদের মুখে পড়েই সেনারা গুলি চালায়।